মালদা

সাংস্কৃতিক মঞ্চের পরিচালনায় বসন্ত উৎসব পালন পাকুয়াহাটে

সারা জেলার পাশাপাশি বামনগোলা ব্লকের পাকুয়াহাটে বৃহস্পতিবার সাংস্কৃতিক মঞ্চের পরিচালনায় বসন্ত উৎসব পালন করা হল। সকাল সাতটা নাগাদ একটি বনার্ড শোভাযাত্রা পাকুয়াহাট ডিগ্রী কলেজের সামনে থেকে বের করা হয়। এরপর সেই বনার্ড শোভাযাত্রা বিভিন্ন এলাকা পরিক্রম করে বাজার পরিক্রমা করে ঠাকুর তপবন বিদ্যামন্দিরে এসে শেষ করা হয়। উপস্থিত ছিলেন পাকুয়াহাট গ্রাম পঞ্চায়েতের প্রধান রেবারানী রায়, সমাজ সেবী অমল কিস্কু সহ পাকুয়াবাসীরা।

        কমিটির সভাপতি শম্ভুনাথ সাহা জানান, এই বছর অষ্টম বছর পুর্ন হল তাদের উদ্যোগে হয়ে আসা এই অনুষ্ঠান। প্রতিটি পাকুয়াবাসী এই দিনটির জন্য সারা বছর অপেক্ষায় থাকেন এবং দিনটিতে সকলেই এক সাথে মেতে উঠেন রঙের উৎসবে । উৎসাহ ও আনন্দের মধ্যে দিয়ে তারা দিনটি পালন করে।